1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-১ আসনে কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই : ইঞ্জিনিয়ার সোবহান - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশাল-১ আসনে কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই : ইঞ্জিনিয়ার সোবহান

  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরিশাল-১ (আগৈলঝাড়া ও গৌরনদী) আসন থেকে নির্বাচনে লড়বেন বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

 

আজ রোববার (২৮ ডিসেম্বর) বেলা বারোটায় তিনি (সোবহান) আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তার কাছে তার মনোনয়ন ফরম জমা দিবেন। নির্বাচনের আনুষ্ঠানিকতায় শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের নিজ বাড়িতে সহস্রাধীক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।

 

ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্লিন ইমেজের প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দলমত নির্বিশেষে নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী দাবি করে বলেন-মার্কা কিংবা দল নয়; যোগ্যতাই প্রার্থীর পরিচয়।

 

নিজ সংসদীয় এলাকার ব্যাপক উন্নয়নে বাস্তবমুখী কর্মপরিকল্পনা হাতে নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলেও এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক উন্নয়নে অতীতের ন্যায় কাজ করবো, না হলেও করবো।

 

বিগত ওয়ান ইলেভেন থেকে নির্বাচনী এলাকার নির্যাতিত, নিপীরিত জনগনের পাশে থাকার দাবি করে ইঞ্জিনিয়ার সোবহান বলেন-কথামালার ফুলঝুরি নয়, কাজের মাধ্যমেই নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই।

 

অর্র্ন্তবতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি অনুসারে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, যদি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয় তাহলে জনগনের ভোটে আমি নির্বাচিত হবো বলে শতভাগ আশাবাদী।

 

এলাকার শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক উন্নয়নে তার বাবার অবদানের কথা উল্লেখ করে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন-আমার শেকড় আমার প্রেরণা। ৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছি। দলের দুর্দীনে বিগত ওয়ান ইলেভেন থেকে বরিশাল-১ আসনে হালধরে দলকে সু-সংগঠিত করে রেখেছি। বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে অংশগ্রহণ করে নির্বাচনের মাত্র সাতদিন পূর্বে প্রচারনার মাঠে নেমে ব্যাপক সারা পেয়েছি। এবারও দলের কাছে মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছি। তাই দল-মত নির্বিশেষে কর্মী সমর্থকদের ভালবাসায় স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধীতা করে সুষ্ঠু ভোটের মাধ্যমে বিজয়ী হতে চাই।

 

ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন-আমার রাজনৈতিক জীবনে বিগত ৪০ বছরে আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, সকল ধর্মের নারী-পুরুষ সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে নিজেবে উৎসর্গ করতে চাই। তিনি (সোবহান) আরও বলেন-উন্নয়নের প্রতিশ্রুতি নয়, যেকোন উন্নয়ন বাস্তবায়ন করে দেখাতে চাই। এজন্য সবধর্মের মানুষের সহযোগিতা চাচ্ছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network