1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালের চরকাউয়া ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়

বরিশালের চরকাউয়া ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বরিশালের চরকাউয়া ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড চৌমাথা জামে মসজিদ মাঠে চরকাউয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি ও বরিশাল-৫ আসনের ধানের শীষের সাবেক প্রার্থী এ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন এবং সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সভাপতি শাহ আলম।

 

এছাড়াও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রার্থী অ্যাডভোকেট কাজী মোকলেচুর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন মানিক (মেম্বার), ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহামুদ হোসেন আশ্রাফ, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাব ফকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক বরিশাল মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল মোঃ মেহেদি হাসান রেদোয়ান

 

 

চরকাউয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাশিদুল ইসলাম হাসান, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম মাসুম, ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক মোঃ রিপন হাওলাদার, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রিপন সারেং, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন সিকদার, চরকাউয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইয়াকুব মৃধা, চরকাউয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ পারভেজ মৃধা, ১নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রিপন হাওলাদার এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন।

 

আলোচনা সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান তুলে ধরে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network