1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সকল নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

বরিশালে সকল নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে বরিশাল থেকে ঢাকার রুটসহ অভ্যন্তরীণ যাত্রীবাহী সকল নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কতৃপক্ষ। রবিবার সন্ধ্যার পর হঠাৎ এ সিদ্ধান্তের কারণে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

 

 

বিআইডব্লিউটিএ কতৃপক্ষ জানিয়েছে, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার কারণে এ ব্যবস্থা নেয়া হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বরিশালের সঙ্গে সারা দেশের নৌ চলাচল স্থগিত থাকবে।

 

 

যাত্রীরা জানান, হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। এছাড়া বাসের টিকিটও পাওয়া যাচ্ছে না, ফলে তারা দ্বিগুণ সমস্যার মুখোমুখি হয়েছেন।

 

 

বরিশাল যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতির কতৃপক্ষ জানায়, বরিশাল টার্মিনাল থেকে এমভি এম খান-৭, এমভি পারাবত-১০, এমভি পারাবত-১২, সুরভী-৭ ও ভায়া রুটসহ পাঁচটি লঞ্চ ছাড়ার কথা ছিল। লঞ্চ চলাচল বন্ধ থাকায় কেবিন যাত্রীদের টিকিট ফেরত দেয়া হয়েছে।

 

 

তারা বলেন, ঘন কুয়াশার কারণে গত দুই দিনে বড় ধরনের কয়েকটি লঞ্চ দুর্ঘটনা ঘটেছে। বিআইডব্লিউটিএ বরিশাল বন্দর কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. সোলাইমান বলেন, সন্ধ্যার পর নদীতে কুয়াশার ঘনত্ব আরও বেড়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

 

তিনি জানান, কুয়াশার ঘনত্ব স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল স্থগিত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নদী চলাচলে সতর্কতা অবলম্বন করার নিদের্শ দেয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network