1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে বেদের সম্প্রদায়ের মাঝে ইউএনও'র শীতবস্ত্র বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

বাবুগঞ্জে বেদের সম্প্রদায়ের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা উপজেলার মীরগঞ্জ এলাকার বেদে সম্প্রদায়ের প্রায় অর্ধশত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।

 

 

চলমান শীতকালীন সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সরকারিভাবে প্রাপ্ত শীতবস্ত্র তহবিল থেকে এ কম্বল বিতরণ করা হয়। রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মীরগঞ্জ নদীর পাড়ে নোঙর করা নৌকাগুলোতে সরাসরি গিয়ে প্রতিটি বেদে পরিবারের হাতে কম্বল তুলে দেন।

 

দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভাসমান জীবনযাপনকারী বেদে সম্প্রদায়ের মানুষজন শীতবস্ত্র পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। শীতের রাতে প্রশাসনের এ মানবিক উদ্যোগ তাদের মাঝে স্বস্তি ও আশার আলো জাগিয়েছে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীতের তীব্রতা মোকাবিলায় প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network