1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : শহিদ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা।

 

 

 

 

রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল তিনটা থেকে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন তারা।

 

 

 

বিক্ষোভকারীদের হাতে ছিল বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড- ‘কাঁদতে আসিনি, বিচারের দাবি নিয়ে এসেছি’, ‘জাস্টিস ফর হাদি’, ‘ইনসাফ ফর হাদি’, ‘হাদি ভাই কবরে, খুনি কেন বাহিরে’,’তুমি কে আমি কে, হাদি হাদি’ এমন স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। এ সময় তারা অবিলম্বে হাদি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

 

 

 

এদিকে অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সৃষ্টি হয় চরম জনদুর্ভোগ।

 

 

 

এ হত্যাকাণ্ডে বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের উপদেষ্টারা প্রশাসনের মাধ্যমে আশ্বস্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। এ আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং ব্রজমোহন কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যোগ দিয়েছে।

 

 

 

 

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘ওসমান বিন হাদি আমাদের ভাই। দিনের আলোতে তাকে গুলি করে হত্যা করা হয়েছে, অথচ এখনও প্রধান খুনিসহ কেউ ধরা পড়েনি আমরা আশ্বাস নয়-দৃশ্যমান বিচার চাই। প্রয়োজনে ছাত্রসমাজই রাজপথে দাঁড়িয়ে বিচার আদায় করবে।

 

 

অবরোধে আটকে পড়া যাত্রী রাকিব হাওলাদার বলেন, ‘ঢাকায় অসুস্থ মাকে দেখতে যাচ্ছি। ঘণ্টার বেশি সময় বাস থেমে আছে। কষ্ট হচ্ছে, কিন্তু হাদি হত্যার বিচারও জরুরি।

 

 

 

বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network