1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইসলামী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি

ইসলামী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার তিন সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার নগরীর এমসি অডিটোরিয়ামে সম্মেলনের পর এ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।

 

 

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাজিদুর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ নজরুল ইসলাম তানিম। এ ছাড়া সহ-সভাপতি হিসেবে মুহাম্মাদ ফাইজুল করিমের নাম ঘোষণা করা হয়।

 

 

সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল জেলার সদ্য বিদায়ী সভাপতি এম এম সালাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।

 

 

সুলতান মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থানের বিপ্লবীর হত্যাকাণ্ড একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে, যা রাষ্ট্রের জন্য উদ্বেগজনক।

 

 

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য তানভীর ইসলাম শোভন। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য গাজী রেদোয়ান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমান, জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধাসহ অন্যরা।

 

 

এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলার সাবেক সভাপতি হাফেজ মাওলানা সানাউল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, সাবেক সভাপতি এইচ এম আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক এ আর ইব্রাহীম ফয়সালসহ অন্যরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network