1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-৩ আসন : স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে সাত্তার খানের মনোনয়ন সংগ্রহ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি

বরিশাল-৩ আসন : স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে সাত্তার খানের মনোনয়ন সংগ্রহ

  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলহাজ্ব আব্দুস সাত্তার খান। তাঁর মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
আলহাজ্ব আব্দুস সাত্তার খান মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। দলীয়ভাবে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর নির্বাচনমুখী হওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুলাদী উপজেলায় দীর্ঘদিন ধরেই বিএনপির মধ্যে দুটি গ্রুপ বিদ্যমান। এ বিভক্তি এবার নির্বাচনের প্রক্রিয়ায় আরও স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে। একইভাবে বাবুগঞ্জ উপজেলাতেও বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি রয়েছে। ফলে দুই উপজেলায় বিএনপির একটি অংশ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব আব্দুস সাত্তার খানকে সমর্থন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আলহাজ্ব আব্দুস সাত্তার খান যদি নির্বাচনের শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে টিকে থাকেন, তাহলে বাবুগঞ্জ ও মুলাদী—এই দুই উপজেলায় বিএনপির নেতাকর্মীরা কার্যত দুটি ভাগে বিভক্ত হয়ে পড়তে পারেন। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব জয়নুল আবেদীনের নির্বাচনী প্রচারণা ও ভোটের হিসাব-নিকাশে।
সব মিলিয়ে বরিশাল-৩ আসনে এবারের নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network