1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে উৎসব মুখোর পরিবেশে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

উজিরপুরে উৎসব মুখোর পরিবেশে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
 উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে উৎসব মুখোর পরিবেশে বিএনপি-জামায়াতে ইসলামীসহ ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৯ ডিসেম্বর উজিরপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার নিকট মনোনয়নপত্র জমা দেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন সিকদার,পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু,উপজেলা যুবদলের সভাপতি আফম সামসুদ্দোহা আজাদ।
এছাড়াও মনোনয়নপত্র দাখিল করেন বরিশাল ২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান।এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃআঃ খালেক,সেক্রেটারী মোঃ খোকন সরদার,জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওঃ কাওছার হোসাইন।বরিশাল ২ (উজিরপুর-বানারীপাড়া) থেকে ইসলামি আন্দোলন বাংলাদেশ’ এর সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওঃ মোঃ শাহে আলম,সেক্রেটারী মাওঃ মোঃ আব্দুল হক। বরিশাল ২ (উজিরপুর-বানারীপাড়া) আসন গণঅধিকার পরিষদের প্রার্থী রঞ্জিত বাড়ৈ মনোনয়ন ফরম দাখিল করেন। বরিশাল ২ (উজিরপুর-বানারীপাড়া) থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী মোঃ তারিকুল ইসলাম। খেলাফত মজলিস এর সংসদ সদস্য প্রার্থী মুন্সি মোস্তাফিজুর রহমান।উজিরপুর  উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ১৮৫, মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ২৯জন,হিজরা ১ জন, মোট ভোটার সংখ্যা-২ লক্ষ ৩৬ হাজার ২১৫ জন। মোট কেন্দ্র সংখ্যা-৮৪টি। বানারীপাড়া উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা-৭৪ হাজার ৯২৩জন,মহিলা ভোটার সংখ্যা-৭২ হাজার ৬৪৫ জন,মোট ভোটার সংখ্যা-১ লক্ষ ৪৭ হাজার ৫৬৮ জন। মোট কেন্দ্র সংখ্যা-৫৬টি। (উজিরপুর-বানারীপাড়া) দুই উপজেলায় সর্বমোট মোট ভোটার সংখ্যা-৩ লক্ষ ৮৩ হাজার ৭৮৫ জন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network