1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উৎসব মুখর পরিবেশে বরিশালে বিভিন্ন দলের মনোনয়ন জমা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

উৎসব মুখর পরিবেশে বরিশালে বিভিন্ন দলের মনোনয়ন জমা

  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬ টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা।

‎‎
আজ সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেলা ১২টা থেকে মনোনয়ন পত্র দাখিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ( বাসদ), ইসলামী আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও স্বতন্ত্র প্রার্থীরা।

 

দুপুর ১টার দিকে বরিশাল ৩ বাবুগঞ্জ- মুলাদী আসনে মনোনয়ন জমা দিতে রিটানিং কর্মকর্তার কার্যালয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। দুপুর ২টায় মনোনয়ন জমা দেন বরিশাল সদর ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

 

এর আগে সকালে মনোনয়নপত্র জমা দেন বাসদের বরিশাল সদর ৫ আসনের প্রার্থী মনীষা চক্রবর্তী। পরে মনোনয়ন জমা দেন বরিশাল সদর ৫ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।

 

প্রার্থীদের সাথে কথা বলে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে মানুষ ভোট দিতে পারবে বলে তারা আশাবাদী।

 

তারা মনে করেন, ভোটের পরিবেশ কেমন থাকবে সেটা নিয়ে জনগণের মধ্যে এখনও শঙ্কা রয়েছে। তাই তাদের শঙ্কা দূর করে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ালে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ, দেশের জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে।

 

উল্লেখ, বরিশালের ৬ টি সংসদীয় আসনে আজ শেষ দিন পর্যন্ত ৪৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network