1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শীতে কাঁপছে সারাদেশ: বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

শীতে কাঁপছে সারাদেশ: বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫

  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ অব্যাহত রয়েছে। তাপমাত্রা ধারাবাহিকভাবে কমে যাওয়ায় বিভিন্ন অঞ্চলে শীতের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। ভোর ও রাতের দিকে হিমেল বাতাসের কারণে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ছে অনেকের জন্য। হাটবাজার, নির্মাণকাজ ও খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষের কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি। ঢাকার রাস্তায় মানুষের উপস্থিতি কমে গেছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না।

সোমবার (২৯ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিত ১০ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি। এর বাইরে ঢাকা বিভাগে টাঙ্গাইল ১২ দশমিক ৭, ফরিদপুর ১৩ দশমিক ৩, মাদারীপুর ১৩ দশমিক ৩, গোপালগঞ্জ ১৩ দশমিক ২, কিশোরগঞ্জ ১০, মুন্সিগঞ্জ ১৩ দশমিক ১, নরসিংদী ১৩ দশমিক ৭ এবং নারায়ণগঞ্জে ১২ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী বিভাগে রাজশাহী ১২ দশমিক ৪, ঈশ্বরদী ১২ দশমিক ৫, বগুড়া ১২ দশমিক ৭, বগুড়াবাজার ১১ দশমিক ৭, নওগাঁ ১২ এবং বাগাতিপাড়ায় ১২ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা ছিল। রংপুর বিভাগে রংপুর ১৩, দিনাজপুর ১২ দশমিক ৪, সৈয়দপুর ১৩, তেঁতুলিয়া ৯ দশমিক ৬, লালমনিরহাট ১৩ দশমিক ৪ এবং নীলফামারীতে ১৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহে ১৩ দশমিক ৬ ও শেরপুরে ১৪ ডিগ্রি তাপমাত্রা ছিল। সিলেট বিভাগে সিলেট ১৪ দশমিক ৫ এবং শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রামে ১৫ দশমিক ৭, কুমিল্লা ১৪ দশমিক ৫, চাঁদপুর ১৪ দশমিক ৮, মাইজদীকোর্ট ১৫ দশমিক ৩, ফেনী ১৪ দশমিক ৩, সন্দ্বীপ ১৫ দশমিক ৫, হাতিয়া ১৫, কক্সবাজার ১৪ দশমিক ৫, সীতাকুণ্ড ১৪ দশমিক ৫, পতেঙ্গা ১৫, বান্দরবান ১৫ দশমিক ২ এবং খাগড়াছড়িতে ১৪ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। খুলনা বিভাগে খুলনা ১৩ দশমিক ৫, যশোর ১৪, সাতক্ষীরা ১৩ দশমিক ৫, কুষ্টিয়া ১২ দশমিক ৬, চুয়াডাঙ্গা ১২ দশমিক ২ এবং ঝিনাইদহে ১৩ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয় এবং বরিশাল বিভাগে বরিশালে ১৩ দশমিক ৫, পটুয়াখালী ১৪ দশমিক ৫ এবং ভোলায় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হিমেল বাতাস বয়ে যেতে পারে।

এদিকে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network