1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-১ আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র জমা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বরিশাল-১ আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র জমা

  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্রসহ পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা এগারোটা থেকে ও বিকেল সাড়ে তিনটা পর্যন্ত প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে সহকারি রিটানির্ং কর্মকর্তাদের কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা এগারোটার দিকে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন, দুপুর সাড়ে বারোটার দিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

বিকেল সাড়ে তিনটার দিকে জাতীয় পার্টি (জেপি) প্রার্থী ছেরনিয়াবাত সেকেন্দার আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকেল চারটার দিকে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইব্রাহীম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 

অপরদিকে একইদিন দুপুর একটার দিকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

 

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিখন বণিক জানিয়েছেন-স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী রাসেল সরদার মেহেদী বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমনের কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বরিশাল-১ আসনে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network