বরিশালে মধ্যরাতে শীতার্ত দুস্থদের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ
আপডেট সময় :
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
বরিশালে মধ্যরাতে শীতার্ত দুস্থদের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক : কনকনে শীতের কামড়ে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বরিশালের জেলা প্রশাসন। রোববার (২৮ ডিসেম্বর) মধ্য রাতে প্রশাসনের পক্ষ থেকে বরিশালের জেলা প্রশাসক বরিশাল নদী বন্দর এলাকায় নৌ টার্মিনাল সহ বিভিন্নস্থানে ছিন্নমূল মানুষে পাশে ছুটে যান। এসময় জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন দু শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। শীতের মধ্যরাতে কম্বল হাতে পেয়ে অনেক অসহায় ও দুস্থ মানুষ খুশির কান্নায় ভেঙে পড়েন। এসময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগনও দুস্থদের খুঁজে খুঁজে তাদের হাতে কম্বল তুলে দেন।
নিজস্ব প্রতিবেদক : কনকনে শীতের কামড়ে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বরিশালের জেলা প্রশাসন।
রোববার (২৮ ডিসেম্বর) মধ্য রাতে প্রশাসনের পক্ষ থেকে বরিশালের জেলা প্রশাসক বরিশাল নদী বন্দর এলাকায় নৌ টার্মিনাল সহ বিভিন্নস্থানে ছিন্নমূল মানুষে পাশে ছুটে যান। এসময় জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন দু শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
শীতের মধ্যরাতে কম্বল হাতে পেয়ে অনেক অসহায় ও দুস্থ মানুষ খুশির কান্নায় ভেঙে পড়েন। এসময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগনও দুস্থদের খুঁজে খুঁজে তাদের হাতে কম্বল তুলে দেন।