1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
খালেদা জিয়ার মৃত্যুতে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের শোক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

খালেদা জিয়ার মৃত্যুতে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের শোক

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে শোকবার্তা জানানো হয়।

শোক বার্তায় জানানো হয়, আজ মঙ্গলবার ভোর ৬টায় বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং সমগ্র জাতির জীবনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘদিন ধরে অসুস্থতা ও শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

শোক বার্তায় উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন সংগ্রামের প্রতীক, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অন্যতম পথিকৃৎ এবং নারী নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত। সামরিক শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশ পরিচালনায় দৃঢ়তা, আত্মমর্যাদা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার তার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং মহান আল্লাহর কাছে তাদের এই শোক সহ্য করার তৌফিক কামনা করে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া তথ্য মতে, ৩০ ডিসেম্বর রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে বাসটি ঢাকার উদ্দেশে যাত্রা করবে। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network