1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ধ্বংস হচ্ছে পরিবেশ : বাকেরগঞ্জে অর্ধশত অবৈধ ইটভাঁটায় পুড়ছে বনের কাঠ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

ধ্বংস হচ্ছে পরিবেশ : বাকেরগঞ্জে অর্ধশত অবৈধ ইটভাঁটায় পুড়ছে বনের কাঠ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গড়ে উঠেছে শতাধিক ইটভাঁটি। এরমধ্যে অর্ধশত ইটভাঁটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন। উপজেলা শহরের পার্শ্ববর্তী ইউনিয়ন কলসকাঠীতে সবচেয়ে বেশি ইটভাঁটি রয়েছে। আর এসব ইটভাঁটিগুলো গড়ে উঠেছে আবাসিক এলাকার বাড়িঘরের মধ্যে।

 

প্রতিবছরের তুলনায় এই বছর কাঠখড়ি দিয়ে এসব ইটভাঁটিতে ইট পোড়ানো হচ্ছে। আর ইট পোড়ানোর জন্য ইটভাঁটির মালিকরা পূর্ববর্তী বছরগুলোর ন্যায় এবারও জ্বালানি হিসেবে কাঠখড়ি দিয়ে পোড়াচ্ছে। এজন্য ইটভাঁটির মালিকগণ গত কয়েক মাস ধরে হাজার হাজার মণ কাঠখড়ি সংগ্রহ করে তাদের ইটভাঁটির নির্দিষ্ট স্থানে মজুত করে ইট পোড়াচ্ছে। এখনো কাঠখড়ি সংগ্রহ অব্যাহত রয়েছে। আইনের তোয়াক্কা না করে কাঠখড়ি দিয়ে নির্বিঘেœ পোড়ানো হচ্ছে ইট। আর এভাবেই চলতে থাকবে ইট পোড়ানোর পুরো মৌসুম। ব্যাঙের ছাতার মতো ইটভাঁটিগুলো গড়ে উঠলেও পরিবেশ অধিদপ্তরসহ স্থানীয় প্রশাসন এই বছর কোনো অভিযানে নামেনি। এ বছরও সংশ্লিষ্ট প্রশাসন এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন কিনা এ নিয়ে সচেতন মহল সন্দিহান। অবৈধ ইটভাঁটি বন্ধে হাইকোর্টের নির্দেশনা থাকলেও, তা মানা হচ্ছে না। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেও দেখা যাচ্ছে না প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নসহ গারুড়িয়া, দুধল, কবাই, নলুয়া, চরামদ্দি, চরাদি, ফরিদপুর, দাড়িয়াল ইউনিয়নে বৈধ ও অবৈধ শতাধিক ইটভাঁটি রয়েছে। এসব ইটভাঁটিতে অবাধেই চলছে বনের কাঠ দিয়ে ইট পোড়ানোর কাজ। এসব ইটভাঁটির মধ্যে প্রায় অর্ধশতাধিক ড্রাম চিমনি ইটভাঁটি রয়েছে। তারা নদীর চর থেকে মাটি কেটে ইট তৈরি করছে। সরকারের নিষিদ্ধ ড্রাম চিমনি আইন অমান্য করে ইটভাঁটিগুলোতে কয়লার বদলে কাঠের স্তূপ রেখে পোড়ানো হয় কাঠ। যার ফলে বনসম্পদ উজাড় হচ্ছে। এসব এলাকায় পরিবেশ দূষিত, যার ফলে রবিশস্য, আমের মুকুলসহ সবধরনের ফসল নষ্ট হয়ে যায়। দিন যত যাচ্ছে এই এলাকার পরিবেশ ততই ধ্বংস হচ্ছে।

 

পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ইটভাঁটির মালিকরা ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিগত বছরের তুলনায় এ বছর অনেক ড্রাম চিমনি ইটভাঁটি দেখা গেছে সরেজমিনে। ইটভাঁটি মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়লার দাম বাড়তি থাকায় কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। আর এসব ইটভাঁটি তদারকি করার জন্য জেলা প্রশাসকের নির্দেশে বন বিভাগ, স্থানীয় উপজেলা প্রশাসনের সহযোগিতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। কিন্তু তাদের রহস্যজনক নীরবতার কারণে বাকেরগঞ্জ উপজেলায় অধিকাংশ ইটভাঁটি মালিক এসব আইনের তোয়াক্কা না করে সংশ্লিষ্টদের ম্যানেজ করে তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

 

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলার সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন, অবৈধ ইটভাঁটির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বাকেরগঞ্জে যে সকল ড্রাম চিমনি ইটভাঁটি গড়ে উঠেছে তা বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

 

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, শীঘ্রই অবৈধ ইটভাঁটি চিহ্নিত করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network