1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-৩ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী ফারদিন ইয়ামিনের মনোনয়ন দাখিল - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশাল-৩ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী ফারদিন ইয়ামিনের মনোনয়ন দাখিল

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রবাসী অধিকার পরিষদ ইতালি শাখার সভাপতি এইচ এম ফারদিন ইয়ামিন।

 

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের পর গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় ফারদিন ইয়ামিন বলেন, বাবুগঞ্জ ও মুলাদীবাসীর প্রতি তাঁর অঙ্গীকার ; জনগণ যদি তাঁকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেন তবে এলাকার নদীভাঙন প্রতিরোধ, সন্ত্রাস ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং জনসাধারণের সেবা নিশ্চিত করাই হবে তাঁর মূল লক্ষ্য। নির্বাচিত হলে সেবামূলক কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

মনোনয়নপত্র দাখিলের সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি প্রফেসর সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম হাওলাদার, বরিশাল জেলা গণ অধিকার পরিষদের সহ-সভাপতি রানা আহমেদ, বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিক হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সহ-সভাপতি সবুজ তালুকদার, উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রিয়াদ, বাবুগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. নয়ন ফকির, সাধারণ সম্পাদক কে. এম. আলামিনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network