1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
বাবুগঞ্জ প্রতিনিধি : অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলেপ হাওলাদার।
পুলিশ জানায়, সোমবার (২৯ ডিসেম্বর) বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ বন্দর এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২১ নভেম্বর দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে বাবুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মো. আলেপ হাওলাদারের নাম অন্তর্ভুক্ত ছিল।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে বাবুগঞ্জ থানা পুলিশ জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network