1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-৬ আসনে সাবেক সেনা ক্যাপ্টেনকে নিয়ে তোলপাড় - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা

বরিশাল-৬ আসনে সাবেক সেনা ক্যাপ্টেনকে নিয়ে তোলপাড়

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোমবার বিকেলে বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. খাইরুল আলম সুমনের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম খান।

 

এ খবর মুহুর্তের মধ্যে বাকেরগঞ্জের সর্বত্র ছড়িয়ে পরলে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম খানকে নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

 

 

সাধারণ ভোটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে লিখেছেন-ক্যাপ্টেন (অবঃ) মো. কামরুল ইসলাম খান, দলমত নির্বিশেষে বাকেরগঞ্জ উপজেলায় আপনার মতো একজন জনপ্রতিনিধির প্রয়োজন। যার হাত ধরে বাকেরগঞ্জ উপজেলার অবহেলিত জনপদ এবং জনসাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন সাধিত হবে।

 

 

অনেকেই লিখেছেন-আপনার প্রতি আমাদের দোয়া ও শুভকামনা থাকবে সব সময়। টাকা দিয়ে ভোট কিনে দলের নাম ব্যবহার করে বাকেরগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত অনেক জনপ্রতিনিধি এসেছেন কিন্তু কেউ বাকেরগঞ্জের অবহেলিত জনপদের উল্লেখযোগ্য কোন উন্নয়ন করতে পারেনি। না পেরেছে জনগনের আকাঙ্খা পুরন করতে। তাই আশা রাখবো আপনার মতো ক্লিন ইমেজের অসরপ্রাপ্ত সেনা ক্যাপ্টেনের হাত ধরেই বাকেরগঞ্জের ভাগ্যবদল হবে।

 

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম খান বলেন-জনগনের অনুরোধে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। জনগনের ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে ইনশআল্লাহ বাকেরগঞ্জবাসীর আমার প্রতি যে ভালবাসা, সেই ভালবাসা ধরে রেখে অবহেলিত জনপদের প্রতিটি উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। এ জন্য তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

 

উল্লেখ্য, বরিশাল-৬ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network