1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে অবৈধ বালু মহলে কোষ গার্ডের অভিযান : গ্রেফতার ২০ ও ৫৭টি ড্রেজার জব্দ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বরিশালে অবৈধ বালু মহলে কোষ গার্ডের অভিযান : গ্রেফতার ২০ ও ৫৭টি ড্রেজার জব্দ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৭ টি ড্রেজার, ১টি স্টিল বডি ট্রলারসহ ২০ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

 

মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখ সোমবার সকাল ১১টা হতে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলা কর্তৃক বরিশালের হিজলা থানাধীন সওড়া সৈয়দখালি এলাকা সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৭টি ড্রেজার ও ১টি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত স্টিল বডি ট্রলার তল্লাশি করে ৪টি দেশীয় অস্ত্রসহ ২০ জনকে আটক করা হয়।

 

জব্দকৃত স্টিল বডি ট্রলার ও আটককৃত দুষ্কৃতিকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হিজলা থানায় হস্তান্তর করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজারসমূহের মালিকদের বিরুদ্ধে হিজলা থানায় পৃথক মামলা দায়ের করা হয়।

 

তিনি আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও বালুখেকোদের হাত থেকে ফসলী জমি এবং আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

 

হিজলা থানা ইনচার্জ মোঃ আদিল বিষয়টি নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে দেশী অস্ত্র আইনে মামলা অজু করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network