1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শীতার্তদের মানুষের পাশে বাবুগঞ্জের উপজেলা প্রশাসন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

শীতার্তদের মানুষের পাশে বাবুগঞ্জের উপজেলা প্রশাসন

  • আপডেট সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশাল জেলা প্রশাসকের নেতৃত্বে সরকার প্রদত্ত সেবায় প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চলমান শৈত্যপ্রবাহে শীতার্ত অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের শীতের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা। এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
শীতবস্ত্র বিতরণকালে ইউএনও আসমা উল হুসনা বলেন, বরিশাল জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী সরকারিভাবে প্রাপ্ত সহায়তা প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। শীত মৌসুমে কেউ যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যেই এই কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে শীতার্ত মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network