1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দুইদিন পর ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

দুইদিন পর ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

  • আপডেট সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : তীব্র কুয়াশার কারণে দুইদিন বন্ধ থাকার পর ঢাকাগামী পাঁচটি বিলাসবহুল লঞ্চ বরিশাল নৌবন্দর ত্যাগ করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত নয়টায় বরিশাল নৌবন্দর থেকে পাঁচটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওয়ানা হয়েছে। বিআইডব্লিউটিএ বরিশালের ট্রাফিক ইন্সপেক্টর জুলফিকার আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তথ্যানুযায়ী, কুয়াশার কারণে বরিশালের সড়ক ও নদীপথ কার্যত অচল হয়ে পড়েছে।

যেকারণে সোম ও রোববার ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের নদীপথ বন্ধ থাকলেও মঙ্গলবার আবার চলাচল শুরু হয়েছে। তবে কুয়াশার কারণে আট ঘণ্টার যাত্রা ১২ ঘণ্টা বা তারও বেশি সময় নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন যাত্রীসহ সংশ্লিষ্টরা।

ঢাকার উদ্দেশ্যে যেতে বরিশাল থেকে লঞ্চে ওঠা যাত্রী আবদুল মোতালেব বলেন, প্রচন্ড শীত উপেক্ষা করে লঞ্চে উঠেছি। নির্ধারিত সময়ের মধ্যে নিরাপদে ঢাকা পৌঁছাতে পারব কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

ঢাকা-বরিশাল রুটে বাস চললেও কুয়াশার কারণে গতিসীমা কম হওয়ায় সময়ক্ষেপণ বৃদ্ধি পেয়েছে। কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বরিশাল বাস মালিক গ্রুপ বাস চালকদের সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে।

ঘণ কুয়াশার কারণে রোববার সন্ধ্যা ছয়টার দিকে বরিশাল নৌবন্দর থেকে সরাসরি ঢাকাগামী চারটি লঞ্চ এবং ভায়া রুটের একটি লঞ্চ যাত্রী নামিয়ে যাত্রা বাতিল করা হয়।

এরপর সোমবারও বরিশাল নদী পথে লঞ্চ চলাচল সম্ভব হয়নি। মঙ্গলবার পরিস্থিতি কিছুটা অনুকূলে আসলে লঞ্চ চলাচল শুরু হয়। রাত নয়টার দিকে বরিশাল নৌবন্দর থেকে ঢাকা-বরিশাল রুটের সরাসরি চারটি এবং ভায়া রুটের একটি লঞ্চ ছেড়ে যায়।

ঢাকা-বরিশাল রুটের বাস চলাচল বন্ধ না হলেও অতিরিক্ত সাবধানতার সঙ্গে চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে সড়কপথে চার ঘণ্টার যাত্রায় সময় লাগছে ছয় থেকে সাত ঘণ্টা।

বরিশাল আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, ঘণ কুয়াশার কারণে গত চারদিন ধরে মঙ্গলবার দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এসময়ে বরিশালে সর্বনিম্ন ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি মােশারফ হােসন বলেন, “আমরা বাস চলাচল বন্ধের কোনো নির্দেশনা দেইনি। তবে সাবধানতার সঙ্গে ধীরগতিতে গাড়ি চালানোর নির্দেশনা চালকদের দেওয়া হয়েছে।”

বিআইডব্লিউটিএ বরিশালের ট্রাফিক ইন্সপেক্টর জুলফিকার আলী জানান, সদর দফতরের নির্দেশনায় মঙ্গলবার রাত থেকে ঢাকা-বরিশাল রুটে নৌযান চলাচল শুরু হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network