1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বরিশালে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বছরের প্রথমদিনেই বরিশালের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। তিনদিনের রাষ্ট্রীয় শোক থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোন প্রকার বই উৎসব করা হয়নি।

তবে বছরের শুরুতেই বৃহস্পতিবার (০১ জানুয়ারি) কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল জেলায় প্রাক-প্রাথমিক পর্যায়ে ১ হাজার ৫৮৮টি বিদ্যালয়ে এ বছর বইয়ের চাহিদা ১১ লাখ ৬৭ হাজার ২০৮টি। এরমধ্যে ১১ লাখ ৬৪ হাজার ৬০০ নতুন বই ইতোমধ্যে পৌঁছে গেছে। বাকি ২ হাজার ৬০৮টি বই খুব শীঘ্রই পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেছেন বরিশাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা।

এছাড়া ‎বিভাগে মাধ্যমিক স্তরে বইয়ের মোট চাহিদা ৬৯ লাখ ৬১ হাজার ৯৩০টি। এরমধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ৪৭ লাখ ১০ হাজার ৫০৩টি বই বুঝে পেয়েছেন। এছাড়া কারিগরি ট্রেড, দাখিল, ভোকেশনালসহ অনান্যস্তরের মোট চাহিদা ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ৬৪৬টি। আর এখন পর্যন্ত ১ কোটি ১৮ হাজার ৪৭৭টি বই পাওয়া গেছে।

 

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network