1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আগৈলঝাড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

আগৈলঝাড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ (ফেজ-২) বিশেষ অভিযানে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. জাকির হোসেন মিয়া (৫২) ওই গ্রামের আবুল হাসেম মিয়ার ছেলে এবং বাগধা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ জয়রামপট্টি গ্রামে অভিযান চালিয়ে জাকির হোসেনকে গ্রেপ্তার করে। আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

আগৈলঝাড়া থানা পুলিশ জানায়, এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান রয়েছে। এই অভিযানের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা জাকির হোসেনকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network