নিজস্ব প্রতিবেদক : মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দিসহ অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ এর অংশ হিসেবে বছরের প্রথম দিনই বরিশাল জেলার হিজলা উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ ফাঁড়ির যৌথভাবে অভিযানে অবৈধ ৭ টি বেহুন্দী জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত হিজলার উপজেলার চরদূর্ঘাপুর, ধুলখোলা নদী সংলগ্ন চর সহ বিভিন্ন স্থানে এঅভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
তিনি জানান, হিজলা মৎস্য অধিদপ্তর, নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগীতায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের পর জব্দ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। তবে জব্দকৃত জালের মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।
অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর, আব্দুর রহমান সওদাগর সহ পুলিশের একটি টিম।