1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান : ৪ ইটভাটায় ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বাবুগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান : ৪ ইটভাটায় ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে চারটি ইটভাটাকে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামে অবস্থিত চারটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাভলী আক্তার।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মুজাহিদুল ইসলাম।
পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে অবৈধভাবে কাঠ পোড়ানো, করাতকল স্থাপন এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করার দায়ে তাজ তাজ ব্রিক্সকে ৪ লাখ টাকা, এশিয়া ব্রিক্সকে ২ লাখ ৫০ হাজার টাকা,
আকন ব্রিক্সকে ৫ লাখ টাকা এবং ইসলাম ব্রিক্সকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ইটভাটাগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ করাতকল অপসারণ এবং কাঠ পোড়ানো সম্পূর্ণ বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও জেলা পুলিশের সদস্যরা পরিবেশ অধিদপ্তরকে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ ইটভাটা ও দূষণকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network