1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে মধ্যরাতে কম্বল নিয়ে অসহায়দের ঘরে ইউএনও - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বাবুগঞ্জে মধ্যরাতে কম্বল নিয়ে অসহায়দের ঘরে ইউএনও

  • আপডেট সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : গত কয়েকদিনের প্রচণ্ড শৈত্যপ্রবাহে বাবুগঞ্জসহ দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় ও দুস্থ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় বরিশাল জেলা প্রশাসনের নির্দেশনায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শীতার্তদের বাড়িতে বাড়িতে গিয়ে সরকারি কম্বল পৌঁছে দিয়েছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা।
এরই ধারাবাহিকতায় পহেলা জানুয়ারি মধ্যরাতে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে প্রকৃত শীতার্ত অসহায় ও দুস্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে কম্বল বিতরণ করেন ইউএনও আসমা উল হুসনা।
মধ্যরাতে সায়েরা বেগম ও কমলা নামের দুই শীতার্ত নারীর বাড়িতে নিজ হাতে কম্বল পৌঁছে দেন তিনি। বিষয়টি পরবর্তীতে ইউএনও তার সরকারি ফেসবুক আইডি ‘UNO Babuganj’ থেকে শেয়ার করলে মুহূর্তের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
ফেসবুক পোস্টে ইউএনও আসমা উল হুসনা লেখেন, “কথা দেওয়া যতটা সহজ, রাখাটা ঠিক ততটাই কঠিন। সায়েরা বেগম ও কমলাকে তাদের বাড়িতে কম্বল পৌঁছে দেব বলে কথা দিয়েছিলাম। সারাদিনের কর্মব্যস্ততা শেষে তাদের বাড়ি খুঁজে বের করলাম। খুঁজে পেতে কিছুটা বেগ পেতে হলেও তাদের হাসিতে সব ক্লান্তি মুহূর্তেই গায়েব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমার কাছে কর্মব্যস্ত ও সুস্থভাবে কাটানো দিনই উত্তম দিন। সেই হিসেবে বছরের প্রথম দিন ভালো গিয়েছে। ২০২৬ সালটি সবার জন্য সুস্থতা ও মানসিক শান্তির হোক।”
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু সায়েরা বেগম ও কমলাই নয়—চলমান শৈত্যপ্রবাহে বাবুগঞ্জ উপজেলার বেদে সম্প্রদায়সহ বিভিন্ন গ্রামের শতাধিক প্রকৃত শীতার্ত অসহায় ও দুস্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে সরকারিভাবে বরাদ্দকৃত কম্বল পৌঁছে দিয়েছেন ইউএনও আসমা উল হুসনা। যোগদানের পর থেকেই তার ধারাবাহিক মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, জনপ্রশাসনের এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা প্রকৃত অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network