1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাবুগঞ্জে ছাত্রদলের দোয়া মোনাজাত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাবুগঞ্জে ছাত্রদলের দোয়া মোনাজাত

  • আপডেট সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাবুগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) আসর নামাজ শেষে বাবুগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম। অনুষ্ঠানটির আয়োজন করেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াসির আরাফাত।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ, রাকিব কবিরাজ, ওয়াশিকুর রহমান বাপ্পি ও জুবায়ের আহমেদ।
 এছাড়া রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফেরদৌস, বাবুগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি আসিফ সিকদার, সরকারি আবুল কালাম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ রিদয় ও সাবেক সদস্য সচিব সজল মাহমুদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নোমান, কৃষি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারহান শাকিল, চরসাধুকারি ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি কাউসার কবিরাজ, দেহেরগতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন বিশ্বাস এবং বাবুগঞ্জ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাহাত দুয়ারী।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইমরান হাওলাদার, মো. তুহিন, সাগর, সিরাজ, পলাশ, রাসেল, আতিক, অনিক, আবু কালাম, বুলবুল, মিরাজ শরীফ, সানি, শাহাদাত, আশরাফুল, হাসান ও মশিউরসহ আরও অনেকে।
দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network