1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চা দোকানীর হামলায় অটোচালক গুরুতর আহত : হাসপাতালে ভর্তি - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চা দোকানীর হামলায় অটোচালক গুরুতর আহত : হাসপাতালে ভর্তি

  • আপডেট সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :  বরিশালের বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. শিমুল প্যাদা (৩২) নামে এক অটোচালক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিমুল প্যাদা বাবুগঞ্জ উপজেলার রাজগুরু গ্রামের মৃত আব্দুস সালাম প্যাদার ছেলে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, ২ জানুয়ারি শুক্রবার বিকেলে অটোচালক মো. শিমুল প্যাদা বাবুগঞ্জ পাঁচ রাস্তা থেকে অটো চালিয়ে রাজগুরু গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে আব্দুল জলিল প্যাদার চায়ের দোকানের সামনে পৌঁছালে দোকানের সামনে রাখা একটি ভ্যানকে পাশ কাটিয়ে যেতে গিয়ে অটোর সঙ্গে ভ্যানের সামান্য ঘষা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে অটোচালক শিমুল প্যাদা ও ভ্যানচালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

 

এ সময় ওই ঘটনায় জড়িয়ে পড়েন চায়ের দোকানদার আব্দুল জলিল প্যাদার ছেলে ফোরকান প্যাদা (২৪)। একপর্যায়ে ফোরকান প্যাদা ও অটোচালক শিমুল প্যাদার মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। পরে ফোরকান প্যাদা মোবাইল ফোনে তার ভাই হাফিজুল(২১) এবং স্থানীয় মাসুম হোসেনের ছেলে আব্দুর রহমানকে ঘটনাস্থলে ডেকে নেন। পরে ফোরকান প্যাদা, হাফিজুল, আব্দুর রহমানসহ আরও তিন-চারজন মিলে অটোচালক শিমুল প্যাদার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় শিমুল প্যাদার মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

 

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত শিমুল প্যাদাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

এদিকে হামলার ঘটনায় অভিযুক্ত আব্দুল জলিল প্যাদার ছেলে ফোরকান প্যাদা দাবি করেন, আগে শিমুল আমার ওপর হামলা করেছিল। সেই ঘটনার জের ধরে আমি ক্ষিপ্ত হয়ে আমার সহযোগীদের নিয়ে তার ওপর হামলা চালাই।

 

অন্যদিকে আহত শিমুল প্যাদার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাবুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ বিষয়ে বাবুগঞ্জ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network