1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রমনা থানা ছাত্রলীগের সম্পাদক বরিশালে গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

রমনা থানা ছাত্রলীগের সম্পাদক বরিশালে গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার রমনা থানার নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাসানকে বরিশাল নগরী থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

 

বরিশাল কোতয়ালি থানাধীন শহরের বিবিরপুকুর পাড়সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তারকৃত আহসান হাসানকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

নগরীর স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের ইনচার্জ গোলাম মো. নাসিম জানিয়েছেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আহসান হাসান বিবিপুকুর সংলগ্ন আওয়ামী লীগের পার্টি অফিসের কাছে অবস্থান করছে এবং তার বিরুদ্ধে ঢাকা ও বরিশালে একাধিক মামলা রয়েছে এ তথ্য নিশ্চিত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠিয়েছেন। গোলাম মো. নাসিম আরও জানিয়েছেন-২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা একাধিক মামলায় জড়িয়ে আত্মগোপনে ছিলেন।

 

 

বরিশাল নগরীর বৈদ্যপাড়া এলাকার নিজ বাড়ি ও ঢাকাসহ বিভিন্নস্থানে অবস্থান নিয়ে সে আইনশৃঙ্খলা বাহিনীকে এড়িয়ে চলছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network