1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-৫ আসনের মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বরিশাল-৫ আসনের মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত

  • আপডেট সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-৫ আসনে সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত প্রার্থী মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। এ ছাড়া বরিশাল-৬ আসনে এক প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রেখেছেন রিটার্নিং কর্মকর্তা।

 

হলফনামায় স্বাক্ষর না থাকা ও অঙ্গীকারনামায় অসংগতি থাকায় বাসদ প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন।

 

মনীষা চক্রবর্তী অভিযোগ করে বলেন, “মূল হলফনামায় আমার স্বাক্ষর রয়েছে। নোটারির একটি কপিতে স্বাক্ষর নেই, যা বড় কোনো ভুল নয়। অঙ্গীকারনামার স্ট্যাম্পেও স্বাক্ষর রয়েছে। রাজনৈতিক ষড়যন্ত্র ও পক্ষপাতদুষ্ট আচরণের কারণে আমার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

 

তিনি বলেন, একজন প্রার্থীর বিরুদ্ধে আয়কর বিভাগের মামলা থাকা সত্ত্বেও এবং আরেকজন প্রার্থী অনুপস্থিত থাকলেও তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এতে স্পষ্টভাবে রিটার্নিং কর্মকর্তার পক্ষপাতমূলক আচরণ প্রমাণিত হয়।

 

এদিকে আয়কর রিটার্ন সনদ ও ১০-বি ফরম সংযুক্ত এবং ছবি সত্যায়িত না থাকায় বরিশাল-৬ আসনে মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুসের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

 

এ বিষয়ে রিটানিং কর্মকর্তা খায়রুল আলম সুমনের মোবাইল নম্বরে কল করা হলে তিনি ফোন ধরেননি।

 

তবে জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, “আগামী রোববার পর্যন্ত সময় রয়েছে। রিটার্নিং কর্মকর্তা যদি মনে করেন মনোনয়নপত্র বৈধ ঘোষণার সুযোগ আছে, তাহলে তা করা হবে। অন্যথায় প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

 

শুক্রবার বরিশালের ছয়টি আসনের মধ্যে বরিশাল-৪, ৫ ও ৬ আসনের মনোনয়নপত্র যাচাই করা হয়। শনিবার বরিশাল-১, ২ ও ৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network