1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে বীর প্রতীক রত্তন আলী শরীফের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বাবুগঞ্জে বীর প্রতীক রত্তন আলী শরীফের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত

  • আপডেট সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক রত্তন আলী শরীফের রুহের মাগফিরাত কামনায় বাবুগঞ্জে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মা নামাজ শেষে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে তাঁর নিজ বাড়িতে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মোনাজাতে সদ্যপ্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপজেলা ও জেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন, সুধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর প্রতীক রত্তন আলী শরীফের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা, বীরপ্রতীক ও দেহেরগতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রত্তন আলী শরীফ (বীরপ্রতীক রতন শরীফ) গত রোববার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বীরপ্রতীক রতন শরীফ ছিলেন একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ বিমান বাহিনীর সৈনিক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি অসীম সাহসিকতার সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে বিমান বাহিনীতে কর্মরত অবস্থায় তিনি একাধিক দুঃসাহসিক অভিযানে অংশগ্রহণ ও নেতৃত্ব দেন। তার বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করে, যা দেশের চতুর্থ সর্বোচ্চ সামরিক সম্মাননা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network