1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আগৈলঝাড়ায় অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

আগৈলঝাড়ায় অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর বিশেষ অভিযানে গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. সফিকুল ইসলাম তালুকদার টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) রাতে উপজেলার কালুপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সফিকুল ইসলাম টিটু গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ওই ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃত শাহজাহান তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কালুপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি দল ইউপি চেয়ারম্যান টিটুকে তার নিজ গ্রাম থেকে আটক করে।

থানা পুলিশ আরও জানায়, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুর ও ছিনতাইয়ের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত টিটুকে আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

আগৈলঝাড়া থানা পুলিশ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের চিহ্নিত করতে ‘অপারেশন ডেভিল হান্ট’ কর্মসূচি অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network