1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালের ছয় আসনে কোটিপতির দাপট! - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বরিশালের ছয় আসনে কোটিপতির দাপট!

  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তাদের মধ্যে ১৩জন প্রার্থী ও তাদের স্ত্রীরদের নামে কোটি টাকার বেশি সম্পদ রয়েছে। মোট প্রার্থীর প্রায় এক-তৃতীয়াংশই এ তালিকায় রয়েছেন।

কোটিপতি প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। তিনি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থী। জুলাই আন্দোলনের মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

 

 

 

হলফনামা অনুযায়ী, তার নগদ অর্থ ও অস্থাবর সম্পদের পরিমাণ ৩৯ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার ৮৬১ টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ৫ কোটি ৯৯ লাখ ৬০ হাজার ৮৮৪ টাকার অস্থাবর সম্পদ। স্থাবর সম্পদে তার নিজের নামে রয়েছে ১৮ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৮৪২ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ১৭ লাখ ৬৫ হাজার ৭ টাকা।

 

 

 

সম্পদের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বরিশাল-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী সাবেক এমপি মজিবর রহমান সরোয়ার। তার অস্থাবর সম্পদের মূল্য ৮ কোটি ৩ লাখ ৪০ হাজার ৯৫৪ টাকা। স্থাবর সম্পদের মূল্য ৩ কোটি ৫৩ লাখ ১৯ হাজার ৫৬২ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে আয়কর বিভাগে দেওয়া হিসাবে তিনি নিজের নিট সম্পদ ১১ কোটি ৩৭ লাখ ৬০ হাজার ৬০২ টাকা বলে উল্লেখ করেছেন।

 

 

তৃতীয় অবস্থানে রয়েছেন বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। হলফনামায় তিনি ১ কোটি ৭১ লাখ ২০ হাজার ৮৯৫ টাকার অস্থাবর এবং ৯ কোটি ৬৫ লাখ টাকার স্থাবর সম্পদের তথ্য দিয়েছেন।

 

 

বরিশাল-৫ ও ৬ আসনের প্রার্থী ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ২ হাজার ৪৪০ শতাংশ জমির মালিক। স্থাবর সম্পদের পরিমাণ ৩ কোটি ১৫ লাখ ২০ হাজার ১২৪ টাকা। অস্থাবর সম্পদ হিসাবে ৩৩ লাখ ১৩ হাজার ২২৩ টাকা রয়েছে। তবে অস্থাবর সম্পদে ফয়জুলকে পেছনে ফেলেছেন তার স্ত্রী। দাখিল করা হলফনামায় ১৮৭ ভরি স্বর্ণ এবং নগদ ৭ লাখ ২০ হাজার টাকা মিলিয়ে তার স্ত্রীর মোট অস্থাবর সম্পদের পরিমাণ ৩ কোটি ৪১ লাখ ৬৫ হাজার টাকা।

 

 

এ ছাড়া বরিশাল-২ আসনের বিএনপি প্রার্থী সরদার সরফুদ্দিন সান্টু, বরিশাল-১ আসনের বিএনপি প্রার্থী সাবেক এমপি জহিরুদ্দিন স্বপন, বরিশাল-৬ আসনের বিএনপি প্রার্থী সাবেক এমপি আবুল হোসেন খানসহ আরও কয়েকজন প্রার্থী কোটি টাকার বেশি সম্পদের মালিক হিসেবে হলফনামায় তথ্য দিয়েছেন। এসব তথ্য নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে পাওয়া গেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network