1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র স্থগিত, বাতিল এক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বরিশাল-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র স্থগিত, বাতিল এক

  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে চার জনের বৈধ, বিএনপি ও জামায়াত প্রার্থীসহ ৫ জনের প্রার্থীতা স্থগিত ও একজনের বাতিল করা হয়েছে।
জানা গেছে, শনিবার (৩ জানুয়ারী) মনোনয়নপত্র যাচাই- বাছাইতে আয়কর জটিলতার অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, ৩০০ টাকার স্ট্যাম্পের অঙ্গীকারনামা না থাকায় জামায়াত মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নান ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আব্দুল হক, বরিশাল সিটি কর্পোরেশনের হোল্ডিং বিল বাবদ ১১ হাজার  ৭০০ টাকা বকেয়া থাকার অভিযোগে এনপিপির প্রার্থী  মোহাম্মদ সাহেব আলী হাওলাদার রনি এবং দলীয় প্রধানের অঙ্গীকারনামা না থাকায় জাতীয় পার্টির প্রার্থী এম এ জলিলের প্রার্থীতা স্থগিত করা হয়েছে।
এছাড়া দলীয় মনোনয়ন তালিকায় নাম না থাকায় বাংলাদেশ জাসদের প্রার্থী মোঃ আবুল কালাম আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মোঃ নেছার উদ্দিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী তারিকুল ইসলাম (তারিক), খেলাফত মজলিসের প্রার্থী  মুন্সী মুস্তাফিজুর রহমান,  ও গণধিকার পরিষদের প্রার্থী
রঞ্জিত কুমার বাড়ৈ।
এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আপিল করতে পারবেন।
আর যাদের মনোনয়ন স্থগিত রয়েছে, সেগুলো যাচাই-বাছাই শেষে রোববার (৪ জানুয়ারী) চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network