1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নানা আয়োজনে বাকেরগঞ্জে সমাজসেবা দিবস উদযাপন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

নানা আয়োজনে বাকেরগঞ্জে সমাজসেবা দিবস উদযাপন

  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সমাজ সেবা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

 

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভা শেষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ফিরোজ বলেন, সরকার পরিচালিত সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নসহ নানা সহায়তা প্রদান করা হচ্ছে। এসব কার্যক্রম আরও জোরদার করতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

 

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবক, শিক্ষক, সাংবাদিক এবং সমাজসেবা কার্যক্রমের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

 

এ সময় বক্তারা বলেন, সমাজসেবা কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

আলোচনা সভা ও র‍্যালি শেষে উপকারভোগীদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network