1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন স্থগিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন স্থগিত

  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

 

শুক্রবার (২ জানুয়ারি) বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কর্তৃক মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন জানান, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের মনোনয়নপত্র বিভিন্ন ত্রুটির কারণে স্থগিত করা হয়।

 

তিনি জানান, মনোনয়ন দাখিলের সময় ৩০০ টাকার স্ট্যাম্পে প্রার্থীর অঙ্গীকারনামা না থাকা, হলফনামার প্রতিটি পৃষ্ঠায় স্বাক্ষর না থাকা এবং স্থাবর সম্পত্তি শূন্য দেখানোর কারণে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা সম্ভব হয়নি।

 

তবে রিটার্নিং কর্মকর্তা আরও জানান, মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থী চাইলে নির্বাচন কমিশনে আপিল করার মাধ্যমে তার প্রার্থিতা পুনর্বহালের সুযোগ পাবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network