1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ট্রাকচাপায় দুইজন নিহত; চালক, হেলপার পলাতক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বরিশালে ট্রাকচাপায় দুইজন নিহত; চালক, হেলপার পলাতক

  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় প্রতি বছর যেন মৃত্যুর হার বেড়েই চলেছে। নতুন বছরেও প্রাণ হারালেন দুজন।

 

বরিশাল নগরীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

 

এই দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাত পৌনে ১২টায় বরিশাল নগরীর রূপাতলী এলাকার উকিল বাড়ি সড়কের সামনে ঝালকাঠি-বরিশাল মহাসড়কে।

 

দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন তাঁরা হলেন, বরিশাল নগরীর রুপাতলী এলাকার বাসিন্দা জুয়েল (২৮) ও রুইয়ার পোল এলাকার বাসিন্দা রাসেল (২৫)।

 

নিহতদের সহকর্মী এবং ঘটনার প্রত্যক্ষদর্শী জিহাদ জানিয়েছেন, ‘রাতে অফিস শেষ করে জুয়েল ও রাসেল নাস্তা করতে মোটরসাইকেলে রুপাতলী বাস টার্মিনালের দিকে রওয়ানা দেন।

 

এ সময় ঝালকাঠিগামী মালবোঝাই (কুষ্টিয়া-ট ১১-২৫৪৫) ট্রাক প্রবল গতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দেয়। এতে দুইজন গুরুতর আহত হন।

 

স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

 

এদিকে, ঘটনার পরেই ট্রাক রেখে চালক ও হেলপার পলাতক।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network