1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গুনাহের কাজের উপলব্ধি আসা মাত্রই নিজেকে গুনাহ থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে : ছারছীনার পীর - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

গুনাহের কাজের উপলব্ধি আসা মাত্রই নিজেকে গুনাহ থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে : ছারছীনার পীর

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আম্বিয়ায়ে কেরাম তথা নবী-রাসূল (আঃ) ব্যতিরেকে সমস্ত মানবকুল কম বেশি গুনাহগার। কিন্তু গুনাহ থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর দরবারে অনুশোচনা করা ও মাগফেরাত কামনা করা একান্ত জরুরী। গুনাহের কাজের উপলব্ধি আসা মাত্রই গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসা ও পুনরায় গুনাহের কাজে লিপ্ত না হওয়ার ইচ্ছাকে তাওবা বলা হয়। প্রতিটি মুমিন বান্দাকে একনিষ্ঠভাবে মহান আল্লাহর দরবারে তওবা করা অপরিহার্য কর্তব্য।

বান্দা যখন আল্লাহর নিকট নিজের কৃত গুনাহের জন্য লজ্জিত হয় ও অনুশোচনা করে আল্লাহর তায়ালা তাঁর রহমতের আনুকুল্যে বান্দাকে ক্ষমা করে দেওয়ার এখতিয়ার রাখেন। একজন বান্দাহ আল্লাহর নিকটে যখন খালেস অন্তরে তওবা করে মহান আল্লাহ  তার অতীতের গুনাহ সমূহ কে নেক দ্বারা পরিবর্তন করে দিয়ে থাকেন। পক্ষান্তরে যে ব্যক্তি তওবা করে না কিংবা মৌখিকভাবে তওবা করলেও বারবার গুনাহের কাজে লিপ্ত হয় এবং এটি তার গুনাহের অভ্যাসে পরিণত হয়। এমন ব্যাক্তির তাওবা আল্লাহ  কবুল করেন না এবং ফলস্বরূপ তাওবা বিহীন অবস্থায় মৃত্যুর মুখে পতিত হয়।

রাসূল (সাঃ) সহ সমস্ত নবী-রাসূলগণ মাসুম তথা নিষ্পাপ ছিলেন। এতদ সত্ত্বেও প্রিয় নবী (সাঃ) দৈনিক সত্তর বারের অধিক তওবা করতেন এবং সাহাবায়ে কেরাম সহ উম্মতদেরকে তাওবা করতে উৎসাহিত করতেন।

৩ জানুয়ারি শনিবার রাতে ভোলা জেলা শহরের বাংলা স্কুল মাঠ প্রঙ্গনে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ভোলা জেলা শাখা কর্তৃক আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও গুরুযত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে হযরত পীর ছাহেব কেবলা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network