নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৪ জানুয়ারি ২০২৬) মাগরিব নামাজের পর চরকাউয়া ইউনিয়নের তালুকদার মার্কেটে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চরকাউয়া ইউনিয়নের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট কাজী মোকলেছুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ সহিদ খান, বরিশাল জেলা ছাত্রদলের ১নং সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল তালুকদার, চরকাউয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ নাছির গাজী, চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ কবিরুল ইসলাম কবির, ও মোঃ কামরুল মৃধা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ সহিদ খান, ৮নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ হুমায়ুন মোল্লা, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ অরিচ মিরা, ৭নং ওয়ার্ড নেতা মোঃ আলিম সিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ সোহাগ সিকদার, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে চরকাউয়া ইউনিয়ন তাঁতীদলের সভাপতি মোঃ রিপন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ রায়হান সিকদার,স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আরিফুল রহমান এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমিন খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।