1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঘন কুয়াশার কবলে পড়ে ঢাকা-বরিশাল মহাসড়কে গাড়িচাপা পড়ে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

 

রোববার ভোরের দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম সুমন সরদার (৩১)। তিনি শরীয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের তাজুল ইসলামের ছেলে এবং শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অর্গানাইজার হিসেবে রাজৈর শাখায় কর্মরত ছিলেন।

 

হাইওয়ে পুলিশ ও সহকর্মীরা জানায়, সকালে শরীয়তপুরের বাসা থেকে মোটরসাইকেলে মাদারীপুরের রাজৈর ফিরছিলেন সুমন। পথে সমাদ্দার নামক স্থানে পৌঁছালে ঘন কুয়াশার কারণে গাড়িচাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

 

 

এ সময় বরিশাল থেকে ঢাকাগামী হাইওয়ে পুলিশের একটি টিম তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় ঘাতক গাড়িটিকে শনাক্ত করা যায়নি।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network