1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিএনপি প্রার্থীদের মধ্যে রাজিবের বিরুদ্ধে মামলা সর্বাধিক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার

বরিশালে বিএনপি প্রার্থীদের মধ্যে রাজিবের বিরুদ্ধে মামলা সর্বাধিক

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে বরিশাল-৪ আসনের প্রার্থী রাজীব আহসানের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা রয়েছে।

 

বরিশাল-১ আসনের প্রার্থী জহির উদ্দিন স্বপনের বিরুদ্ধে সবচেয়ে কম মামলা রয়েছে। আর বিদ্রোহী প্রার্থীদের মধ্যে বরিশাল-৩ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া আ. ছত্তার খানের বিরুদ্ধে কোনো মামলা নেই।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

 

বরিশাল-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  ৮৪টি মামলার আসামি ছিলেন। এর মধ্যে দুইটি মামলা চলমান রয়েছে। বাকি মামলা থেকে অব্যাহতি ও খালাস পেয়েছেন তিনি।

 

বরিশাল-৩ আসনের জয়নুল আবেদীন ২৫টি মামলার আসামি ছিলেন। অধিকাংশ উচ্চআদালত থেকে বাতিল ও তদন্তে অব্যাহতি পেয়েছেন তিনি। একই আসনে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন জমা দেওয়া বিএনপি নেতা আ. ছত্তার খানের বিরুদ্ধে কোনো মামলা নেই।

 

বরিশাল-৫ আসনের মজিবর রহমান সরোয়ার ২৩টি মামলার আসামি ছিলেন। এর মধ্যে ৯টি মামলা বিচারাধীন রয়েছেন। অন্য মামলাগুলো থেকে অব্যাহতি পেয়েছেন।

 

বরিশাল-৬ আসনের প্রার্থী আবুল হোসেন খান সাতটি মামলার আসামি। এর মধ্যে ছয়টি থেকে অব্যাহতি পেয়েছেন। একটি মামলায় জামিনে রয়েছেন।

 

বরিশাল-২ আসনের সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু ছয়টি মামলার আসামি। এর মধ্যে একটি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ রয়েছে। অপর পাঁচটি তদন্তনাধীন রয়েছে। দুইটি মামলার আসামি হিসেবে খালাস পেয়েছেন বরিশাল-১ আসনের প্রার্থী জহিরউদ্দিন স্বপন।

 

এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সোবহান আটটি মামলার আসামি। এর মধ্যে ৬টি বিচারাধীন ও দুইটি মামলা থেকে খালাস পেয়েছেন তিনি।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network