1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি মনিরুল, সেক্রেটারি জাকারিয়া - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি মনিরুল, সেক্রেটারি জাকারিয়া

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

 

 

 

নবগঠিত এই কমিটিতে বাংলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মনিরুল ইসলাম সভাপতি নির্বাচিত হয়েছেন এবং মার্কেটিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকারিয়া ইসলাম বাবু সেক্রেটারি মনোনীত হয়েছেন।

 

 

শনিবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের কার্যালয়ে অনুষ্ঠিত সাথী সম্মেলনে সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

 

 

কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি সর্বাধিক ভোটপ্রাপ্ত মনিরুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাঁকে শপথবাক্য পাঠ করান।

 

পরবর্তীতে সংগঠনের সংবিধান অনুযায়ী সাথীদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম জাকারিয়া ইসলাম বাবুকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করেন। সংগঠনের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর শাখা ছাত্রশিবিরের সভাপতি নেয়ামুল হাসান নাইম। নবনির্বাচিত নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network