1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে জাকাতবিষয়ক সেমিনার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বরিশালে জাকাতবিষয়ক সেমিনার

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালে যাকাত আদায়ের নিয়ম কানুন নিয়ে ‘সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)’র উদ্যোগে এক সেমিনারে যাকাত ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিকীকরণ, ধর্মীয় তাৎপর্য, অর্থ সহায়তার মাধ্যমে দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা কার্যক্রম, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও কারিগরি প্রশিক্ষণসহ সিজেডএমের বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোকপাত করা হয়।

 

সিজেডএম-এর এজিএম সহিদুল হাসানের সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক ছিলেন সাবেক সচিব ও সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সিজেডএমের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ-এর সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজার ও এটিএন বাংলার ইসলামী বক্তা মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। লেখক ও প্রাবন্ধিক তারিক মাহমুদ ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মহসিন রেজা উপস্থিত ছিলেন।

 

 

সভায় বক্তারা জানান, যাকাতের মূল লক্ষ্য গ্রহীতাকে আর্থিকভাবে সচ্ছল করে তোলা, যাতে আজকের গ্রহীতা আগামীতে যাকাত দিতে পারে, সাবলম্বী হতে পারে। মানুষের ভাগ্য পরিবর্তনে শোষণ ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় যাকাতের বিকল্প নেই। দেশে আল্লাহর নির্দেশিত বাধ্যতামূলক এই ইবাদতটি সঠিকভাবে প্রতিপালন হচ্ছে না।

 

 

ফলে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি বাড়ছে বৈষম্য। ব্যক্তিগত ব্যবস্থাপনায় যাকাত দিয়ে সমাজের দরিদ্র বঞ্চিত মানুষের উন্নয়নে বিশেষ কোনো পরিবর্তন রাখাও সম্ভব হচ্ছে না। সেই চিন্তা থেকে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে বেসরকারী সংস্থার উদ্যোগে যাকাত তহবিল গঠন করে তাতে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আসছে। সেই ধারাবাহকতায় দেশেও বিগত ১৭ বছর ধরে যাকাত ব্যবস্থাপনায় কাজ করছে সিজেডএম। ব্যক্তিগতভাবে যাকাত দিলে তা টেকসই হয় না। প্রতিষ্ঠানিক উপায়ে যাকাত প্রদান করলে টেকসই হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জায়গা থেকে সিজেডএম অনন্য ভূমিকা পালন করছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network