1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ইউনিয়নের ইয়ারখান এলাকায় ভোলা–বরিশাল সড়কের পাশে অবস্থিত একটি দোকান আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতের দিকে হঠাৎ করে দোকানটিতে আগুন লাগে। ক্ষতিগ্রস্তদের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে দোকানের ভেতরে থাকা সব মালামাল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়।
আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে দোকানে আগুনে পুড়ে যাওয়ার খবর শুনে বরিশাল সদর উপজেলা-৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নির্দেশে ঘটনাস্থলে ছুটে যান চরকাউয়া ইউনিয়ন বিএনপির নেতা অ্যাডভোকেট কাজী মোখলেছুর রহমান। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network