1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বাবুগঞ্জে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনামূলক ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
রবিবার ( ৪ জানুয়ারী ) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারস্থ লোকনাথ মন্দির প্রাঙ্গণে বিএনপি সমর্থিত হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এ প্রার্থনামূলক ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপি নেতা  ডাক্তার দুলাল মজুমদার।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সের দিকনির্দেশনায় এবং উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. ফরিদ হোসেনের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদীশচন্দ্র সাহা, মাধব সাহা, কুশ চন্দ্র সাহা, বিপ্লব দাস, দুলাল চন্দ্র মালি, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, শ্রমিকদল নেতা হুমায়ুন কবির, মোহাম্মদ আইয়ুব আলী খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন এবং তাঁর রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে অবদানের কথা স্মরণ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network