1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হলফনামার তথ্য : এবি পার্টির ফুয়াদের বছরে আয় প্রায় সাড়ে ৭ লাখ টাকা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

হলফনামার তথ্য : এবি পার্টির ফুয়াদের বছরে আয় প্রায় সাড়ে ৭ লাখ টাকা

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান ভূঁইয়ার (ফুয়াদ) বছরে আয় ৭ লাখ ৪১ হাজার ৬০২ টাকা। এর মধ্যে ৩ লাখ ২৬ হাজার টাকা টিভি টক শো, ইউটিউব ও ফেসবুক থেকে আয় করেছেন তিনি। বাকি আয় আসে তাঁর আইনজীবী পেশার সম্মানী থেকে।

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে আসাদুজ্জামানের দাখিল করা হলফনামায় এসব তথ্য পাওয়া গেছে। এবি পার্টির এই প্রার্থীকে সমর্থন দিয়ে বরিশাল–৩ আসনে প্রার্থী দেয়নি জামায়াতে ইসলামী।

 

হলফনামার তথ্য অনুযায়ী, আসাদুজ্জামানের কাছে মোট ৭ লাখ টাকার অস্থাবর সম্পদ আছে। এর মধ্যে হাতে নগদ দুই লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা সাড়ে তিন লাখ ও দেড় লাখ টাকা মূল্যের ইলেকট্রনিক সামগ্রী আছে। স্ত্রীর অস্থাবর সম্পদ হিসেবে নগদ ৫০ হাজার টাকা ও ব্যাংকে জমা ১৮ হাজার টাকার কথা উল্লেখ করেছেন। এ ছাড়া স্ত্রীর নামে ১ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ৫০ হাজার টাকার আসবাব আছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ এখনো বণ্টন না হওয়ায় স্থাবর সম্পদের তথ্য দেননি।

 

 

হলফনামায় পেশা হিসেবে আইনজীবী উল্লেখ করেছেন আসাদুজ্জামান। তাঁর স্ত্রীর পেশা গৃহিণী। ২০২৫–২৬ করবর্ষে জমা দেওয়া আয়কর রিটার্নে ৬ লাখ ৪ হাজার ৯৩৫ টাকা আয়ের বিপরীতে ২০ হাজার টাকা কর দিয়েছেন। রিটার্নে দেখানো তাঁর মোট সম্পদের পরিমাণ ৫ লাখ ৯১ হাজার ২৮৪ টাকা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network