1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে অবৈধ ৩ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

 ১০ লাখ টাকা জরিমানা

বাকেরগঞ্জে অবৈধ ৩ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

  • আপডেট সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত ২ টি ড্রম চিমনী ও একটি ১২০ ফুট উচ্চতার কিলন চিমনী তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়।

 

 

অভিযানে, মেসার্স রনি ব্রিকস -১ এর মালিক সৈয়দ কবির আহম্মেত ও মেসার্স সান ব্রিকস এর মালিক মো: হাবিবুর রহমান এর বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৫ লাখ টাকা করে দুই ভাটার মালিকদের থেকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

 

৫ জানুয়ারি (সোমবার ) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের লাভলী ইয়াসমিন এর নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব মুহাম্মদ মুজাহিদুল ইসলাম ও বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কাজী সাইফুদ্দীন এর উপস্থিতিতে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনায় প্রশিকিউশন প্রদান করেন বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ তারেক আজিজ। উক্ত মোবাইলকোর্টে এ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, পুলিশ, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, বরিশাল ও ফায়ার সার্ভিস, বরিশাল সহযোগিতা করেন। অভিযান পরিচালনাকালে নিন্মোক্ত ইটভাটাসমূহের কিলন ভেঙ্গে দেওয়া হয়। এ সময় জরিমানা আদায় করা হয়েয়ে এবং কাঁচা ইট সম্পূর্ণ ধ্বংস করা হয়।

 

 

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, এসব ইটভাটা দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং কৃষিজমি, ফসল, পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছিল। অভিযানকালে ইটভাটার চিমনি, কিলন ও অন্যান্য অবকাঠামো সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network