1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৫১ জন কর্মকর্তা ও কর্মচারীকে শূন্যপদে স্থায়ীকরণ করা হয়েছে। দীর্ঘদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৬ জানুয়ারি) করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান এক আদেশে তাঁদের স্থায়ীকরণ করেছেন।

 

বিসিসি সূত্রে জানা গেছে, সাবেক মেয়র মজিবর রহমান সরওয়ারের সময়ে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ১২১ জন কর্মকর্তা ও কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়। ২০০৯ সালে স্থানীয় সরকারের নির্দেশে তাঁদের চাকরিচ্যুত করা হয়। ওই বছরই সংক্ষুব্ধ ৯৭ জন কর্মচারী মামলা দায়ের করেন। ২০১৩ সালে মামলার রায়ে তাঁদের আবার পুনর্বহাল করা হয়।

 

২০১৫ সাল থেকে ওই ৯৭ জন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করেন তৎকালীন মেয়র আহসান হাবিব কামাল। এই দীর্ঘ সময়ে কেউ মারা গেছেন, আবার কেউ যোগদান করেননি। বর্তমানে এই কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ছিল ৬১। বিসিসির সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে মঙ্গলবার ওই কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৫১ জনকে শূন্যপদে স্থায়ীকরণ করা হয়েছে।”

 

বরিশাল সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিচুর রহমান বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিলেন। নানা সময়ে দাবি তুলেও স্থায়ী হতে পারেননি। অবশেষে বর্তমান প্রশাসক অনুমোদন দেওয়ায় কর্মচারীদের মধ্যে খুশির জোয়ার বইছে।

 

এ ব্যাপারে বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার রোহান বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা স্থায়ী হতে আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে বর্তমান প্রশাসক সাত সদস্যবিশিষ্ট কমিটি করে দেয়। ওই কমিটির সুপারিশে ৫১ জনকে প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান শূন্যপদে স্থায়ীকরণের অনুমোদন দিয়েছেন।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network