1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরকাউয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

চরকাউয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক : চরকাউয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল মাগরিব বাদ ৪নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিলে কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুমার রুহের শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির নেতা অ্যাডভোকেট কাজী মোকলেচুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সালাম তালুকদার, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ অরিচ মিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ কামরুল মৃধা, ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাব ফকির, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আলিম সিকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রায়হান সিকদার রাকিব, চরকাউয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাইদুল ইসলাম সুজন, বরিশাল সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, চরকাউয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ পলাশ হাওলাদার, যুবদল নেতা মোঃ ইসমাইল হোসেন, সাবেক ছাত্রদল নেতা মোঃ জহিরুল রাজিবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network