1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে গাছ বোঝাই ঠেলাগাড়িসহ ব্রিজ ভেঙে খালে! আহত ১ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বরিশালে গাছ বোঝাই ঠেলাগাড়িসহ ব্রিজ ভেঙে খালে! আহত ১

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গাছ বোঝাই ঠেলাগাড়িসহ পুরাতন একটি আয়রন ব্রিজ ভেঙে খালে পরে একজন আহত হয়েছেন।

 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের চুন্নু সরদারের বাড়ির সামনের আয়রন ব্রিজে। দুর্ঘটনার পর ওই এলাকার বাসিন্দাদের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বড় গাছ বোঝাই একটি ঠেলাগাড়ি পুরাতন ওই আয়রন ব্রিজ পারাপারের সময় আকস্মিকভাবে ব্রিজের একাংশ ভেঙে পরে যায়। এতে গাছসহ ঠেলাগাড়িটি খালে পরে গেছে। এ ঘটনায় ব্রিজ পারাপারের সময় আরিফ নামের এক যুবক আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে ওই এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং মসজিদের মুসল্লীসহ সাধারণ মানুষের চলাচলে বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

 

 

বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. চুন্নু সরদার বলেন, আমি গাছ ক্রেতা মাসুদ সরদারকে আগেই বলেছিলাম ব্রিজটির অবস্থা ভালো নয়। অন্যকোনো পথ দিয়ে গাছ নেয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু সে আমার কথা না শুনে পুরাতন ব্রিজের ওপর দিয়েই গাছ নেয়ার সময় ব্রিজের একাংশ ভেঙে খালের মধ্যে পরেছে।

 

 

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর পরই গাছ বোঝাই ঠেলাগাড়ির চালক ও শ্রমিকসহ গাছ ক্রেতা মাসুদ সরদার গাছ ফেলে পালিয়ে গেছে।

 

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বলেন, ঘটনাস্থলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠিয়ে জনসাধারণের চলাচলে যেনো কোনধরনের দুর্ভোগের সৃষ্টি না হয়, সে ব্যাপারে তাৎক্ষনিক বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network