1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে মাইনরিটি জনতা পার্টির পূর্ণাঙ্গ নির্বাচন পরিচালনা কমিটি গঠণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বরিশালে মাইনরিটি জনতা পার্টির পূর্ণাঙ্গ নির্বাচন পরিচালনা কমিটি গঠণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে সাত সদস্য বিশিষ্ট বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠণ করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুকৃতি কুমার মণ্ডলের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটিতে বীরেন্দ্রনাথ অধিকারীকে আহবায়ক, ভবতোষ মুখার্জি সুবীর ও স্বপন কুমার বেপারীকে যুগ্ম আহবায়ক, আর.কে মণ্ডল রবীনকে সদস্য সচিব, ভোলানাথ দাস, পার্থ প্রতিম দাস ও সঞ্জয় চৌধুরেকে সদস্য নির্বাচিত করা হয়েছে।

 

 

গঠিত কমিটির নেতৃৃবৃন্দকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগীতা করার জন্য বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) কেন্দ্রীয় সভাপতি সুকৃতি কুমার মণ্ডল সকলকে অনুরোধ জানিয়েছেন।

 

 

অপরদিকে নবগঠিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিএমজেপির কেন্দ্রীয় সহসভাপতি আর.কে মণ্ডল রবীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএমজেপি’র কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন পরিচালনা পর্ষদে তাকে সদস্য সচিব নির্বাচিত করায় দলের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সার্বিক সহযোগিতার দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network